মধুময় বাদাম - Honey Nuts
৳295
বিশুদ্ধ মধু ও বাদামের সুন্নতী নাশতা
ভেজালমুক্ত বাদাম ও খাঁটি মধুর সংমিশ্রণ। সকালের নাশতা, অফিসব্যাগ বা অতিথি আপ্যায়নে একটি নিরাপদ ও স্বাদে ভরা বিকল্প।
SKU: SF-2443-KWXH
বিভাগসমূহ: সুন্নতী খাদ্য, বাদাম ও ফল, মধু, মিষ্টান্ন
পণ্য পরিচিতি
মধুময় বাদাম হলো বাছাই করা বাদাম ও খাঁটি মধুর মিশ্রণ। কোনো কৃত্রিম রং, সুগন্ধি বা প্রিজারভেটিভ নেই। এখানে আছে কাঠ বাদাম, কাজু বাদাম, আখরোটসহ কয়েক প্রকার বাদাম। এরসাথে আছে খুরমা, তীন ফল, সাদা তিল, কালো কিসমিস এবং সুন্দরবনের পার্শ্ববর্তী অঞ্চলের সরিষা ফুলের শতভাগ খাঁটি মধু।
মধুর সুন্নতী মর্যাদা
কুরআন শরীফের সূরা নাহলে মধুর কথা এসেছে, যেখানে মানুষের জন্য এতে উপকার রয়েছে বলে উল্লেখ আছে। হাদীস শরীফেও নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পছন্দ করতেন বলে বর্ণিত আছে (বুখারী শরীফ)।
বাদাম নিয়ে গবেষণা কী বলে
হৃদযন্ত্র ও সামগ্রিক স্বাস্থ্য: ২০টি গবেষণার একত্র বিশ্লেষণে (BMC Medicine, ২০১৬) বেশি বাদাম খাওয়ার সঙ্গে হৃদরোগ, ক্যানসার ও সব কারণে মৃত্যুঝুঁকি কমার সম্পর্ক পাওয়া গেছে। ২০২৬ সালের আরেকটি বিশ্লেষণে সপ্তাহে ২৮ গ্রাম করে বাদামের পরিমাণ বাড়ানোর সঙ্গে হৃদরোগজনিত মৃত্যুঝুঁকি প্রায় ১০% এবং সব কারণে মৃত্যুঝুঁকি প্রায় ৮% কম পাওয়া গেছে। (সূত্র: Archives of Cardiovascular Diseases)
৩.৫ লাখের বেশি মানুষের তথ্য: American Journal of Clinical Nutrition-এ প্রকাশিত একটি বিশ্লেষণে প্রায় ৩,৫৪,৯৩৩ জন অংশগ্রহণকারীর তথ্য ব্যবহার করা হয়েছে, এবং এদের বাদাম খাওয়ার প্রভাবে করোনারি হৃদরোগজনিত মৃত্যু হার কম পাওয়া গিয়েছিল। অর্থাৎ নিয়মিত যারা বাদাম খায় তাদের হৃদরোগজনিত মৃুত্যর শঙ্কা যারা বাদাম খায়না তাদের তুলনায় কম।
- যুক্তরাষ্ট্রের এফডিএ-র অবস্থান: মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন বাদামের ক্ষেত্রে একটি "যোগ্যতাসম্পন্ন স্বাস্থ্য দাবি" স্বীকারোক্তি দিয়েছে। তাদের বক্তব্য: প্রমাণ ইঙ্গিত দেয় যে, কম স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলযুক্ত খাদ্যাভ্যাসের অংশ হিসেবে দৈনিক ১.৫ আউন্স (প্রায় এক মুঠো) বাদাম খেলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে। এটি আখরোট, পেস্তা, হ্যাজেলনাট, পিকান ও চিনাবাদামের জন্য।
কীভাবে খাবেন
- সকালের নাশতায় মধুময় বাদাম আনুমানিক ৩০ গ্রাম।
- দই, দুধ বা যবের আটার খাবারের সঙ্গে।
- ব্যাগে বা গাড়িতে হাতের কাছে রাখা নাশতা হিসেবে।
- সেমাই, পায়েশ, তালবীনা ইত্যাদি মিষ্টান্ন খাবারে ও অতিথি আপ্যায়নে।
যাঁদের সতর্ক থাকতে হবে
- ছোট শিশুদের গোটা বাদাম গলায় আটকাতে পারে, তাই সতর্ক থাকুন।
সংরক্ষণ
ঠান্ডা, শুকনো স্থানে, সূর্যের আলো থেকে দূরে, বায়ুরোধী কৌটায় রাখুন।
আপনার পর্যালোচনা যোগ করুন
আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত
পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!
মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।