0 0
0
ঝুড়িতে কোনো পণ্য নেই

যবের আটা (Barley Flour)

৳180

প্রিমিয়াম অর্গানিক যবের আটা (Barley Flour)সুন্নত ও স্বাস্থ্যের এক অনন্য সমন্বয়! আমাদের এই যবের আটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এবং পুষ্টিগুণে ভরপুর। যবের রুটি খাওয়া প্রিয় আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক। এটি যেমন হজমে সহায়ক, তেমনি এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমাতে অত্যন্ত কার্যকরী। সুস্থ জীবনধারায় ফিরতে আজই বেছে নিন আমাদের খাঁটি যবের আটা।

(Available)
পরিমাণ

খাঁটি ও অর্গানিক যবের আটা – সুস্থ জীবনের সুন্নত ও পুষ্টির সমাহার

যব বা বার্লি প্রকৃতির এক বিশেষ নেয়ামত। প্রাচীনকাল থেকেই এটি একটি আদর্শ খাদ্য হিসেবে পরিচিত। বিশেষ করে মুসলিম উম্মাহর কাছে যবের আটার গুরুত্ব অপরিসীম, কারণ যবের রুটি খাওয়া একটি বরকতময় সুন্নত। আমাদের অর্গানিক যবের আটা আপনার এবং আপনার পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে সেরা পছন্দ হতে পারে।

কেন আমাদের যবের আটা অনন্য?

সুন্নতি খাবার: আমাদের প্রিয় আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যবের রুটি ও তালবিনা পছন্দ করতেন। এই সুন্নত অনুসরণের মাধ্যমে আপনি যেমন সওয়াব পাবেন, তেমনি সুস্থও থাকবেন।

শতভাগ অর্গানিক: কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক ছাড়াই উৎপাদিত যব থেকে আমরা সরাসরি এই আটা প্রস্তুত করি। এতে কোনো প্রকার কৃত্রিম রঙ বা প্রিজারভেটিভ নেই।

ডায়াবেটিস ও হার্টের সুরক্ষায়: যবের আঁশ (Fiber) রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

হজমশক্তি বৃদ্ধি: এটি উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া সহজ করে।

ওজন নিয়ন্ত্রণে কার্যকর: যারা ডায়েট করছেন বা ওজন কমাতে চান, তাদের জন্য যবের রুটি একটি আদর্শ দীর্ঘস্থায়ী তৃপ্তিদায়ক খাবার।

 

সুন্নতী খাবার যবের আটার অন্যান্য উপকারীতাসমূহ-

১. যেকোন আবহাওয়াতে সুন্নতী খাবার যব চাষ করা যায়।

২. সুন্নতী খাবার যবের খাদ্যগুণ: সুন্নতী খাবার যব কার্বহাইড্রেড বা শর্করা হওয়া সত্বেও এর মাঝে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। যেমন: ওটমিলের চেয়ে ৫০% বেশী প্রেটিন আছে।

৩. সুন্নতী খাবার যবের ফ্যাট কম।

৪. সুন্নতী খাবার যবের ফাইবার বেশী, ফলে কোষ্ঠকাঠিন্য হয়না এবং সহজে হজম হয়, এজন্য এনার্জি ফুড হিসেবে যব ব্যবহার করা হয়।

৫. হাড়ের ব্যাধি দূর করে

৬. রক্তশূণ্যতার জন্য উপকারি

৭. রক্তে ও কোষে চর্বি কমায়

৮. এ্যাজমা দূর করে

৯. শক্তিদায়ক

১০. হজমে সহায়তা করে

১১. চুল সুস্থ্য রাখে

১২. ত্বকের সৌন্দর্য্য বাড়ায়

১৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

১৪. কিডনী পরিস্কার রাখে

 

ব্যবহারবিধি:

সাধারণ গমের আটার সাথে মিশিয়ে বা শুধু যবের আটা দিয়ে রুটি তৈরি করে খেতে পারেন। এ ছাড়া স্বাস্থ্যকর প্যানকেক বা বিভিন্ন পিঠা তৈরিতেও এটি ব্যবহার করা যায়।পবিত্রতা ও বিশুদ্ধতার নিশ্চয়তায় আমরা নিয়ে এসেছি সেরা মানের যবের আটা। আপনার সুস্থ ও সুন্নতি জীবনযাত্রার সঙ্গী হতে আজই অর্ডার করুন!


আপনার পর্যালোচনা যোগ করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত

পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!

ছবি আপলোড করুন

মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।

সম্পর্কিত পণ্যসমূহ