0 0
0
ঝুড়িতে কোনো পণ্য নেই

সুন্নতী বাবলা কাঠের প্লেট ধাতব পাতযুক্ত | Premium Wooden Plate

৳900

আমাদের প্রিয় নবীজি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাঠের প্লেটে খাদ্য মুবারক খেয়েছেন। ধাতব পাতযুক্ত কাঠের থালা ব্যবহার করা সুন্নত। কাঠের তৈজসপত্র ব্যবহারে একদিক থেকে সুন্নত পালনের ফজিলত লাভ হয় অপর দিকে এটি স্বাস্থ্যসম্মত এবং সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন। আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র হুবহু সুন্নতী নকশায় কাঠের থালা-বাসন, বাটি, লবণদানি প্রস্তুত করছে। এখনই কিনুন। 

(Available)
পরিমাণ

পন্যের বিবরণ:

  • কাঠের ধরণ: বাবলা কাঠ 
  • পরিমাপ: ৭”, ৮”, ৯”, ১০”
  • ধাতব পাত: মরিচা বিরোধী (স্টেইনলেস স্টিল)
  • প্রস্তুতকারক:আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র
  • পরিমাণ: ১টি বাবলা কাঠের বাসন (পে্লট)
  • নকশা: প্রাকৃতিক কাঠের নকশা (
  • বার্নিশ: নেই (বার্নিশে কৃত্রিম রং, এ্যালকোহল ও কিছু রাসায়নিক পদার্থ থাকে যা খাদ্য উপযোগী নয়, এজন্য বার্নিশ ব্যবহার হয়না।)

⭐ পবিত্র সুন্নত মুবারক পালনের গুরুত্বঃ

যিনি হায়াতুন নবী, শাহিদুন নবী, মুত্তালা ‘আলাল গইব, হাযির ওয়া নাযির, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের জন্য সম্মানিত আদর্শ মুবারক। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

لَقَدْ كَانَ لَكُمْ فِيْ رَسُوْلِ اللهِ اُسْوَةٌ حَسَنَةٌ

অর্থ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যেই রয়েছেন আপনাদের জন্য উত্তম আদর্শ মুবারক। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ২১)
 

অর্থাৎ, একজন মুসলমানের মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত, এমনকি হায়াতের পূর্ব থেকে মউতের পর পর্যন্ত, কি খাবে, কি পরিধান করবে, কিভাবে চলা-ফেরা করবে, কি ব্যবহার করবে, এক কথায় যাবতীয় করণীয়-কর্তব্য সম্পর্কে সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম পরিপূর্ণ বর্ণনা মুবারক করেছেন। সুতরাং, মনগড়াভাবে কোন কিছু করার সুযোগ নেই। সুতরাং যারা সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করবেন অর্থাৎ যারা মুসলমান হবেন, পুরুষ কিংবা মহিলা, উনারা কি ধরনের আসবাবপত্র ও তৈজসপত্র ব্যবহার করবেন সেটাও শিখতে হবে এবং দেখতে হবে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি আসবাবপত্র ব্যবহার করেছেন, কি তৈসজপত্র ব্যবহার করেছেন। সেগুলো প্রত্যেকটাই আমাদের জন্য আদর্শ মুবারক। পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

مَّنْ يُّطِعِ الرَّسُوْلَ فَقَدْ أَطَاعَ اللهَ

অর্থ: যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসরণ করলেন তিনি মূলত মহান আল্লাহ পাক উনারই অনুসরণ করলেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা নিসা শরীফ; পবিত্র আয়াত শরীফ ৮০)

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,

وَمَا اٰتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَـهَاكُمْ عَنْهُ فَانْتَهُوْا وَاتَّقُوا اللهَ إِنَّ اللهَ شَدِيْدُ الْعِقَابِ

অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তা গ্রহণ করুন এবং যা নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকুন এবং এ বিষয়ে মহান আল্লাহ পাক উনাকে ভয় করুন। নিশ্চয় মহান আল্লাহ পাক তিনি কঠিন শাস্তিদাতা। (পবিত্র সূরা হাশর শরীফ; পবিত্র আয়াত শরীফ ৭)

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

مَنْ تَـمَسَّكَ بِسُنَّتِـيْ عِنْدَ فَسَادِ أُمَّتِـيْ فَلَه أَجْرُ مِائَةِ شَهِيْدٍ

অর্থ: “যিনি আমার উম্মতের ফিতনা-ফাসাদের যুগে কোন একটা সুন্নত মুবারক উনাকে আঁকড়িয়ে ধরে রাখবেন, উনাকে একশত শহীদ উনাদের ছাওয়াব প্রদান করা হবে।” সুবহানাল্লাহ! (মিশকাত শরীফ)

কেমন একশত শহীদের ছওয়াব? হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা ‘আনহুম উনারা সম্মানিত বদর ও সম্মানিত উহুদ জিহাদে শহীদ হয়ে যে রকম মর্যাদা মুবারক হাছিল করেছেন ঠিক সেই রকম মর্যাদা হাছিল করবেন এই আখিরী যামানায় একটা সুন্নত মুবারক আদায় করলেই। সুবহানাল্লাহ! এক হাজার হিজরী শতকের পরবর্তী সময়কে আখেরী যামানা বলা হয়েছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

مَنْ أَحَبَّ سُنَّتِيْ فَقَدْ اَحَبَّنِيْ وَمَنْ أَحَبَّنِيْ كَانَ مَعِيَ فِي الْـجَنَّةِ

অর্থ:“যিনি আমার পবিত্র সুন্নত মুবারককে মহব্বত করেন অর্থাৎ অনুসরণ করে তিনি যেন আমাকেই মহব্বত মুবারক করেন। আর যিনি আমাকে মুহব্বত মুবারক করেন, আমার সাথেই তিনি সম্মানিত জান্নাতে থাকবেন।” (তিরমিযী শরীফ)

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-

قُلْ اِنْ كُنْـتُمْ تُـحِبُّـوْنَ اللهَ فَاتَّبِعُوْنِـيْ

অর্থ: আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনার মুহব্বত হাছিল করতে চাও তাহলে আমাকে অনুসরণ করো।” (পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)


আপনার পর্যালোচনা যোগ করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত

পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!

ছবি আপলোড করুন

মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।