0 0
0
ঝুড়িতে কোনো পণ্য নেই

যবের ছাতু (Roasted Barley Sattu)

৳130

যবের ছাতু মূলত শুকনো ভাজা যব (Roasted Barley) মিহি করে গুঁড়ো করে তৈরি এক ধরনের অত্যন্ত পুষ্টিকর ও উপাদেয় খাবার। প্রাচীনকাল থেকেই এটি গ্রাম বাংলার খাদ্যতালিকায় একটি জনপ্রিয় প্রাকৃতিক খাদ্যগুঁড়া হিসেবে পরিচিত। যবের ছাতুর ইংরেজি নাম হলো Barley Sattu বা Roasted Barley Flour.

এক দিক থেকে যব/যবের আটা/যবের রুটি খাওয়া সুন্নত। অপর দিক থেকে ছাতু খাওয়া সুন্নত। ছাতু খাওয়া সুন্নত হওয়ার হাদীছ শরীফ নিচে বর্ণিত রয়েছে। তাই যবের ছাতু খেলে স্বাস্থ্য উপকারিতার পাশাপাশি দুটি সুন্নত পালন করার সওয়াব লাভ হবে। সুবাহানাল্লাহ! 

(Available)
পরিমাণ

ছাতু খাওয়া সুন্নত যে কারণে-

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু'মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরাহ (১০ম তম উম্মুল মু’মিনীন) আলাইহাস সালাম উনার নিসবতে আযীম শরীফে ওলীমা মুবারক করেছিলেন খুরমা ও সাওয়ীক্ব (ছাতু) সহযােগে। সুবহানাল্লাহ। 

(আবু দাউদ শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ)

ছাতুর পুষ্টিগুণ ও উপকারিতা:

যবের ছাতু প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন এবং খনিজ লবণের একটি চমৎকার উৎস। এর কিছু প্রধান স্বাস্থ্য উপকারিতা হলো-

হজম ও কোষ্ঠকাঠিন্য: এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ: এর গ্লাইসেমিক ইনডেক্স (GI) কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

ওজন কমাতে: এটি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, যা ওজন কমাতে সহায়ক।

শরীর ঠান্ডা রাখে: বিশেষ করে গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে ও হিটস্ট্রোক প্রতিরোধে যবের ছাতুর শরবত দারুণ কার্যকর।

 

ছাতু খাওয়া নিয়ম
 

যবের ছাতুর শরবত রেসিপি: সাধারণ পানিতে ২-৩ টেবিল চামচ ছাতু এবং মধু বা সামান্য গুড় মিশিয়ে পানীয় তৈরি করা যায়।

ছাতু মাখার রেসিপি: দুধ, দই বা সামান্য পানি এবং গুড় দিয়ে মেখেও এটি খাওয়া হয়।

তালবিনা: যবের ছাতুর সাথে দুধ ও মধু মিশিয়ে মৃদু আঁচে জ্বাল দিয়ে তৈরি সুস্বাদু "তালবিনা" একটি বরকতময় সুন্নতি খাবার। সুন্নতী খাবার তালবীনা রেডিমিক্স আমাদের এই ওয়েবসাইটে পাওয়া যায়।

 

ওজন: ৫০০ গ্রাম

উপাদান: উন্নত মানের প্রাকৃতিক যব (Non GMO)


আপনার পর্যালোচনা যোগ করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত

পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!

ছবি আপলোড করুন

মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।

সম্পর্কিত পণ্যসমূহ