0 0
0
ঝুড়িতে কোনো পণ্য নেই

সুন্নতী টুপি | Sunnati Tupi

৳50

সুন্নতি লিবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সুন্নতি টুপি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবসময় যে টুপি মুবারক পরিধান করেছেন সেটিই হলো খাছ সুন্নতী টুপি। খাছ সুন্নতী টুপির বর্ণনা পবিত্র হাদীস শরীফে বর্ণিত রয়েছে। মূল বৈশিষ্ট্যগুলো হলো- চার টুকরা বিশিষ্ট, গোল, সুতী ও সাদা রংয়ের যা মাথার সাথে লেগে থাকে।

টুপি পড়ার ফজিলত লাভ করা যাবে এবং মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক অর্জিত হয় কেবল খাছ সুন্নতি টুপি পড়ার মাধ্যমে। আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র নিজস্ব পোশাক কারখানায় প্রস্তুত করছে এই খাছ সুন্নতী টুপি।

Size:

(Available)
পরিমাণ

বাজারে টুপির নকশার যেমন  শেষ নেই, তেমন বাহারি রংয়ের, বাহারি মতাদরশের টুপিরও শেষ নেই। কিন্তু আমাদের নবীজী তিনি কেমন টুপি পড়েছেন? 

পবিত্র হাদীছ শরীফে সুন্নতী টুপির বর্ননা রয়েছে। যেমন-

عن عائشة رضى الله عنها- كانت له كمة بيضاء

অর্থ: “উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হতে বর্ণিত- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার টুপি মুবারক ছিল সাদা গোল। [আদ্ দিমিয়াত্বী, মাওয়াহিবুল লাদুন্নিয়া লিল্ কুস্তলানী, শরহে মাওয়াহেব লিয্ যুরকানী, তাহ্ক্বীকুল মাসায়েল]

 

عن ابى كبشة قال- كان كمام اصحاب رسول الله صلى الله عليه وسلم بطحا-

অর্থ: “হযরত আবূ কাব্শা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি মুবারক ছিল- গোল, যা ভালরূপে মাথার সাথে লেগে থাকতো।” [তিরমিযী, মেশকাত, তোহ্ফাতুল আহ্ওয়াযী জিঃ-৫, পৃষ্ঠা-৫৭৯, উিনারকাতুল মাফাতীহ্ জিঃ-৮, পৃষ্ঠা-২৪৬, শরহুত্ ত্বীবী জিঃ-৮ পৃষ্ঠা-২১৫, আত্ তালীকুছ্ ছবীহ-জিঃ ৪-পৃঃ ৩৮৬, আশয়াতুল লুময়াত-জিঃ ৩-পৃঃ ৫৪৩, মোযাহেরে হক্ব-জিঃ ৩-পৃঃ ৫৩৩, উিনারআতুল মানাজীহ্ জিঃ ৬- পৃঃ১০২]

আর চিশতিয়া তরীক্বার ইমাম শায়খ সাইয়্যিদ মুহম্মদ মুঈনুদ্দীন চীশতি রহ্মাতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব “আনীসুল আরওয়াহতে” বর্ণনা করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রথম ‘কুল্লাহ্ চাহার তর্কী’(চার টুকরা বিশিষ্ট গোল টুপি) হযরত জিব্রাঈল আলাইহি ওয়াস্ সালাম তিনি মহান আল্লাহ্ তায়ালা উনার পক্ষ থেকে প্রদান করেন এবং বলেন, ‘আপনি এটা পরিধান করুন এবং যাকে খুশী দান করে খলীফা নিযুক্ত করুন।
 

অতএব, প্রমাণিত হলো যে, চার টুকরা বিশিষ্ট গোল টুপিই হচ্ছে- খাছ সুন্নতী টুপি।
 

বর্ণিত হাদীছ শরীফসমূহ থেকে সুন্নতী টুপির ৫টি বৈশিষ্ট্য পাওয়া যায়-

১. চার টুকরা হওয়া

২. গোল হওয়া

৩. সাদা হওয়া

৪. সুতী কাপড়ের হওয়া এবং

৫. মাথার সাথে লেগে থাকা

 

এই ৫টি সুন্নত মুবারক যেসব টুপিতে নেই সেগুলো কখনোই সুন্নত নয়। সেগুলোতে সম্মানিত সুন্নত উনার ফযীলত হাছিল করা যাবে না। না’ঊযুবিল্লাহ! 

যেমন বাজারে প্রচলিত টুপির মধ্যে রয়েছে পাঁচকল্লি, চোকা টুপি, জামাতি (মওদুদি) টুপি, কিস্তি টুপি, জিন্নাহ টুপি, শক্ত টুপি, বুরনুছ বা উঁচু টুপি ইত্যাদি। কাজেই এগুলি থেকে বিরত থেকে সম্মানিত খাছ সুন্নতী টুপি পরিধান করা প্রত্যেক মুসলমান পুরুষদের জন্য আবশ্যক।

 

সুন্নতী টুপি পরিধান করার তরতীব

টুপির পাশের ৩টি টুকরার যে কোন ১টি সংযোগ/সেলাই মাথার পিছনে মাঝামাঝি অবস্থানে রাখতে হবে। এভাবে পড়ার পর কপালের সামনের অংশে টুপির কোন টুকরা সংযোগের সেলাই দেখা যাবেনা। এই তরতীবে টুপি পড়া সুন্নত মুবারক। 


সাতশত শহীদ উনাদের মর্যাদা লাভ: 


দায়েমীভাবে সুন্নতী টুপি পরিধান করলে ৭টি সুন্নত মুবারক আদায় হয়। যেমন-

১. টুপি চার টুকরা হওয়ার সুন্নত মুবারক

২. গোল হওয়ার সুন্নত মুবারক

৩. সাদা হওয়ার সুন্নত মুবারক

৪. সুতী কাপড় হওয়ার সুন্নত মুবারক

৫. মাথার সাথে লেগে থাকার সুন্নত মুবারক

৬. সেলাই পিছনে রেখে টুপি পড়ার সুন্নত মুবারক এবং

৭. দায়েমী টুপি পড়ার সুন্নত মুবারক। 


সূতরাং সবসময় টুপি পড়ে থাকলে ৭টি সুন্নত মুবারক পালন অবস্থায় থাকা যায়। 

এখানে গভীর চিন্তা ও ফিকিরের একটি বিষয় রয়েছে। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যিনি আমার উম্মতের ফিতনা-ফাসাদের যুগে কোন একটা সুন্নত মুবারক উনাকে আঁকড়িয়ে ধরে রাখবেন, উনাকে একশত শহীদ উনাদের ছাওয়াব প্রদান করা হবে।” সুবহানাল্লাহ! (মিশকাত শরীফ)

এখানে ফিকিরের বিষয় হচ্ছে, যদি ১টি সুন্নত মুবারক আকড়ে ধরলে একশত শহীদ উনাদের মর্যাদা লাভ করা যায়, তাহলে সুন্নতী টুপি পরিধান করা অবস্থায় ৭*১০০ = ৭০০ শহীদ উনাদের মর্যাদায় থাকা সম্ভব হবে। সুবহানাল্লাহ! আর এ অবস্থায় কেউ ইন্তেকাল করলে তিনি ৭০০ জন শহীদ উনাদের মর্যাদা নিয়ে মহান আল্লাহ পাক উনার দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ! 


আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্রের রয়েছে নিজস্ব দর্জি বিভাগ।  এখান থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সুন্নতী টুপি ও সুন্নতি লিবাস সরবরাহ করা হচ্ছে। 


আপনার পর্যালোচনা যোগ করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত

পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!

ছবি আপলোড করুন

মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।

Frequently Asked Questions

Find answers to common questions about this product

সুতি কাপড়ের।

গজ ফিতা দিয়ে আপনার মাথার চারপাশ মেপে যে পরিমাপটি পাওয়া যাবে সেই মাপটি নির্বাচন করুন। যদি ২১ ইঞ্চি হয়, তাহলে অর্ডারের সময় ২১ মাপটি নির্বাচন করুন।