0 0
0
ঝুড়িতে কোনো পণ্য নেই

পিতলের বদনা - Pitoler Bodna - Brass pouring jug

৳3,000 ৳3,500

পবিত্র হাদিছ শরীফে অজু ও গোসলের ক্ষেত্রে পিতল, তামা বা ব্রোঞ্জ (আরবীতে যাকে 'সুফর' বা صُفْر বলা হয়)-এর পাত্র ব্যবহার করার সুস্পষ্ট প্রমাণ ও হাদিস রয়েছে। হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে পিতল বা তামার পাত্রে রাখা পানি দিয়ে অজু করেছেন। তাই পিতলের বদনা ব্যবহার করা সুন্নত।

(Available)
পরিমাণ

পবিত্র হাদীছ শরীফে অজু ও গোসলের ক্ষেত্রে পিতল, তামা বা ব্রোঞ্জ (আরবীতে যাকে 'সুফর' বা صُفْر বলা হয়)-এর পাত্র ব্যবহার করার সুস্পষ্ট প্রমাণ ও হাদিস রয়েছে। হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে পিতল বা তামার পাত্রে রাখা পানি দিয়ে অজু করেছেন। তাই পিতলের বদনা ব্যবহার করা সুন্নত।

হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিত, তিনি বলেন- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি  পিতলের তৈরি একটি পাত্রে (রাখা পানি) দিয়ে অজু মুবারক সম্পন্ন করেছিলেন।" (সুনানে ইবনে মাজাহ শরীফ, ৪৭৩)

ইসলামী শরিয়তে সোনা ও রূপার পাত্র ব্যবহার করা সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ হলেও পিতল, তামা বা মাটির পাত্র ব্যবহার করা সম্পূর্ণ বৈধ এবং হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আমল দ্বারা প্রমাণিত।  এ সম্পর্কিত প্রধান হাদিসগুলো নিচে উল্লেখ করা হলো:

১. বুখারী শরিফের প্রধান হাদিস (পিতলের পাত্রে অজু)

হযরত আব্দুল্লাহ ইবনে যাইদ রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে বর্ণিত:
"একদা আল্লাহর রাসূল  ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এখানে আগমন করলেন। আমরা উনার জন্য একটি পিতলের পাত্রে (তওরুন মিন সুফরিন) পানি এনে দিলাম। অতঃপর তিনি সেই পানি দিয়ে অজু করলেন। তিনি উনার মুখমণ্ডল ‍মুবারক তিনবার এবং দুই হাত মুবারক কনুই পর্যন্ত দুইবার ধৌত করলেন। এরপর দুই হাত দিয়ে মাথা সামনে ও পেছনে (মাসেহ) করলেন এবং দুই পা টাখনু পর্যন্ত ধৌত করলেন।

(সহীহ বুখারী, হাদিস নং ১৯৬; সুনানে আবু দাউদ, হাদিস নং ১০০)
 

২. সুনানে ইবনে মাজাহ-এর বর্ণনা 

হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত -
"হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পিতলের তৈরি একটি পাত্র দিয়ে অজু সম্পন্ন করেছিলেন।" (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪৭৩)

৩. হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারাও পিতলের পাত্র ব্যবহার করেছেন

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারাও পিতল বা তামার পাত্র ব্যবহার  করেছেন। উম্মুল মুমিনীন হযরত যয়নব বিনতে জাহশ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত, তিনি বলেন-
"আমার একটি পিতলের গামলা/পাত্র (মিখদাবুন মিন সুফরিন) ছিল। আমি সেই পাত্রে পানি নিয়ে মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র চুল মুবারক আঁচড়ে ও ধুয়ে দিতাম।" (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৪৩১)

মাসআলা:

• ধাতুর পাত্রের বৈধতা: সোনা ও রূপা ব্যতীত অন্য যেকোনো ধাতু (যেমন: পিতল, তামা, লোহা, কাঁসা বা দস্তা) দিয়ে তৈরি বদনা, জগ বা পাত্র ব্যবহার করে অজু করা সম্পূর্ণ জায়েজ ও সুন্নত মুবারক।
• ধাতুর উপকারিতা: বৈজ্ঞানিক ও তিব্বী (চিকিৎসা) দৃষ্টিকোণ থেকেও পিতল বা তামার পাত্রে পানি রাখা এবং তা ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ও জীবাণুনাশক হিসেবে কাজ করে।
তাই অজুর জন্য মাটির পাত্রের পাশাপাশি পিতল বা তামার বদনা ও পাত্র ব্যবহার করা একটি উত্তম এবং সুন্নতি আমল।

 

  • উপাদান: পিতল
  • ওজন: ১.৫ কেজি (কিছু কম-বেশি)

আপনার পর্যালোচনা যোগ করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত

পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!

ছবি আপলোড করুন

মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।