0 0
0
ঝুড়িতে কোনো পণ্য নেই

সুন্নতী শীতের জুব্বা | Sunnati Winter Jubba | Sunnati Winter Dress

৳1,800

হাদিস শরীফের আলোকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শীতকালীন লিবাস মুবারকের অনুকরণে তৈরি এই সুন্নতী শীতের জুব্বা। মোটা খদ্দর জাতীয় কাপড়ে তৈরি এই দীর্ঘ জুব্বাটি শীত মৌসুমে সুন্নতের অনুসরণ করার এক অনন্য সুযোগ। একমাত্র আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র কর্তৃক প্রস্তুতকৃত এই বিশেষ পোশাক প্রতি শীত মৌসুমে সীমিত পরিমাণে পাওয়া যায়।

(Available)
পরিমাণ

সুন্নতী শীতের জুব্বা — হাদিসের আলোকে একটি পবিত্র পোশাক


উম্মুল মুমিনীন আছ ছালিছাহ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দিক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত হাদিসে এসেছে —

عن أم المؤمنين الثالثة سيدتنا حضرت عائشة الصديقة عليها السلام قالت: كان على رسول الله صلى الله عليه وسلم ثوبان خشنان غليظان

অর্থাৎ, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র জিসম মুবারকে খদ্দরের দুটি মোটা জাতীয় লিবাস মুবারক ছিলো। (আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা, আখলাকুন নবী)
 

এই হাদিস শরীফের আলোকে আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র শীতকালীন সুন্নতী জুব্বা তৈরি করেছে, যাতে মুমিন-মুসলমানগণ শীত মৌসুমেও হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারকের অনুসরণ করতে পারেন।

পোশাকের বৈশিষ্ট্যসমূহ
কাপড় ও রঙ:
হাদিসে বর্ণিত মোটা ও খদ্দর জাতীয় কাপড়ের অনুসরণে তৈরি এই জুব্বার কাপড় শীতে উষ্ণতা প্রদান করে। অলিভ গ্রিন (জলপাই সবুজ) রঙটি সুন্নতী পোশাকের ঐতিহ্যবাহী রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ।


কাটিং ও ডিজাইন:
রেগলান স্লিভ কাটিং-এ তৈরি এই জুব্বার হাতা প্রশস্ত ও আরামদায়ক। গলার অংশে রাউন্ড নেক ডিজাইন পোশাকটিকে সহজে পরিধানযোগ্য করে তোলে।


কোমর বাঁধন:
জুব্বার সাথে একই কাপড়ের কোমর বাঁধন (বেল্ট) যুক্ত রয়েছে, যা পোশাকটিকে সুশৃঙ্খল রাখে এবং একটি পরিপূর্ণ সুন্নতী লুক প্রদান করে।এটি আরবীয় লেবাসের একটি বিশেষত্ব। 


দৈর্ঘ্য:
পোশাকটি পূর্ণ দৈর্ঘ্যের — শরীয়ত সম্মত পোশাকের মাপ অনুযায়ী তৈরি।

 

পোশাকের বিশেষ দিকসমূহ:

  • রাউন্ড নেক কাটিং — সাদামাটা ও পবিত্র
  • রেগলান স্লিভ — হাতা বাঁধানো, আস্তিন প্রশস্ত
  • কাপড়ের গুটলিযুক্ত - খাছ সুন্নত (বোতাম/চেইন সুন্নত নয়)
  • কোমরে ফিতা/বাঁধন সহ — পোশাক গুছিয়ে রাখার সুবিধা, আরবীয় লেবাসের একটি বিশেষত্ব। 
  • মোটা খদ্দর জাতীয় কাপড় — শীতের উপযোগী ও হাদিসের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ
  • হাটুর নিচ থেকে টাকনুর উপর পর্যন্ত লম্বা — শরীয়ত সম্মত দৈর্ঘ্য

হাদিসে যেমন বর্ণিত হয়েছে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শীতে মোটা ও খদ্দর জাতীয় লিবাস মুবারক পরিধান করতেন — এই জুব্বাটি সেই সুন্নতের অনুসরণে তৈরি।

 

কেন এই জুব্বা বিশেষ?
এই সুন্নতী শীতের জুব্বা একমাত্র আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র কর্তৃক প্রস্তুত ও সরবরাহকৃত। বাজারে প্রচলিত সাধারণ পোশাকের মতো নয় — এটি সুন্নত মুবারকের গবেষণা ও হাদিসের আলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রতি শীত মৌসুমে সীমিত পরিমাণে পাওয়া যায়, তাই আগ্রহীদের দ্রুত অর্ডার করার অনুরোধ করা হচ্ছে।


আপনার পর্যালোচনা যোগ করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ফিল্ডগুলি * দিয়ে চিহ্নিত

পর্যালোচনা লিখতে অনুগ্রহ করে লগইন করুন!

ছবি আপলোড করুন

মনে হচ্ছে এখনও কোনো পর্যালোচনা নেই।